করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আগামী ১৮ থেকে ২৮ শে মার্চ পর্যন্ত ও অন্যান্ন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামীকাল (১৭ মার্চ) থেকে ৩১ শে মার্চ পর্যন্ত।
সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে মন্ত্রী সভার এক বৈঠক শেষে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি আরও জানান আজ বিকালের মধ্যেই বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
বার্তাবাজার/এসজে