আজ শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক কার্যক্রম

আজ সোমবার (১৬ মার্চ) থেকে শুরু হচ্ছে বহুল আকাঙ্খার প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে।

সংবাদ সংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’র অর্থায়নে মানুষের দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। আর এতে অংশ নেয়া ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।

তবে এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা জানায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর