শিশু তুহিন হত্যা: বাবা-চাচার মৃত্যুদণ্ড

শিশু তুহিন হত্যা মামালায় বাবা ও চাচাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ছেন আদালত। আজ সোমবার (১৬ মার্চ) এ আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত মঙ্গলবার শিশু তুহিন হত্যা মামলায় তার চাচাতো ভাই কিশোর শাহরিয়ারকে ৮ বছরের আটকাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ২০১৯ সালের ১৩ অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের আব্দুল বাছিরের ছেলে তুহিনকে তার বাবা-চাচা ও ভাইয়েরা মিলে নিমর্মভাবে হত্যা করে। পরে তুহিনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় তুহিনের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিন, জমসেদ, মোছাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ার বিরুদ্ধে আদালতে ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার রায় ঘোষণার জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন আদালত। মামলার অভিযুক্ত সব আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর