পুলিশকে থাপ্পর মারা সেই যুব মহিলা লীগ নেত্রী রুনা কারাগারে

ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলায় গ্রেফতার গাজীপুর মহানগর যুব মহিলা লীগ আহবায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর রুহুন নেসা রুনাকে আদালতে পাঠিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) বাসন থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুলহক এই আদেশ দেন।

পুলিশের গালে চড় দেয়া ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর রুনাকে শনিবার (১৪ মার্চ) দুপুরে আটক করে পুলিশ। এরপর রাতে মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাসন থানায় মামলা করেন।

জানা যায় রুনার পক্ষ থেকে জামিনের জন্য আবেদন না পাওয়ায় রোববার (১৫ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

উল্লেখ্য, সম্প্রতি উল্টাপথে গাড়ি চালানোতে বাঁধা দেয়ায় ট্রাফিক পুলিশকে চড় মের বেশ সমালোচিত হয়েছিলেন এই যুব মহিলা লীগ নেত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর