করোনায় মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৬ হাজার

মরণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৫ জন। এ ভাইরাসটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন। আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৫ হাজার ২৪৭ জন।

চিকিৎসাধীন ৫ হাজার ৯২১ জন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। আর স্থিতিশীল অবস্থা ৭৯ হাজার ৩২৬ জনের।

চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৫৯ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৯ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর