পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ে্র (৩২) এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) ভোরের দিকে রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার একটি ব্রিজের পাশে ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। লুঙ্গি ও কালো পাঞ্জাবি পরিহিত নিহত যুবকের পরিচত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক সাদেকুল ইলসাম বলেন, ভোর ৪ টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ে (৩২) এক যুবক নিহত হয়েছেন।
সংবাদ পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে