কোনো এয়ারলাইন্স ইংল্যান্ড ব্যতীত ইউরোপের অন্য কোনও দেশ থেকে যাত্রী আনতে পারবে না। চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এই আদেশ ১৬ মার্চ দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপরও যদি কোনো এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসে তবে নিজ খরচে সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এক সংবাদ সম্মেলনে রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানান
সংস্থাটির চেয়ারম্যান আরও জানান, স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক ফ্লাইট কমে গিয়েছে। যে কারণে প্রতিদিন প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব কম আয় হচ্ছে।
সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে