করোনা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সব স্কুল বন্ধ ঘোষণা

করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সব স্কুল সোমবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যে স্কুলে সমাগত অভাবগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাব-অ্যান্ড-গো খাবার’ খোলা থাকবে, তবে এটি কেবল এ সপ্তাহে চলবে।

রোববার (১৫ মার্চ) নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও এ তথ্য জানান।

ব্লাজিও বলেন, মোটামুটি বলতে গেলে এটি খুব উদ্বেগজনক মুহূর্ত। এমন একটি মুহূর্ত যেখানে আমি এ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে কেবল বিচলিত হয়েছি।

ডি ব্লাজিও বলেন, করোনার প্রাদুর্ভাবে স্কুলগুলো বন্ধ রাখার ব্যাপারে তাকে শিক্ষক ও অভিভাবকদের মুখোমুখি হতে হয়েছিল। এবং এর আগে তিনি স্কুলগুলো বন্ধ রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এখন বন্ধ রাখার সিদ্ধান্ত না নিয়ে তার কোনো উপায় ছিল না বলে জানান তিনি।

ডি ব্লাজিও আরও বলেন, নিউইয়র্ক সিটিতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ৩২৯ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর