র‍্যাব ম্যাজিস্ট্রেট সারোয়ারের নেতৃত্বে চকবাজারে নকল প্রসাধনী কারখানায় অভিযান

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যমানের নকল প্রসাধনী জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

নকল প্রসাধনী তৈরীর সঙ্গে জড়িত একজনকে ৫ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার(১৫ মার্চ) রাতে চকবাজারের দেবীদাস ঘাট এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব প্রসাধনী তৈরির কারখানা ও গুদামের সন্ধান পায় ভ্রাম্যমান আদালত।

চকবাজারের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নকল রং ফর্সাকারী ক্রিম, মেহেদী ও পাউডার বানিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলো তারা। এসব অপকর্মে জড়িত থাকায় কারখানার ম্যানেজার হাসানকে ১ বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর