ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ বনাম ফরিদপুর জেলা পুলিশ দল।খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ দল।

ছবি : বার্তা বাজার

উক্ত ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন অর্থ) আসাদুজ্জামান বিপিএম (বার) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

ছবি : বার্তা বাজার

এছাড়া ঢাকা জেলার পুলিশ অফিসার সহ অন্যান্য জেলার পুলিশ অফিসারবৃন্দ ও উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর