প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরব আগেই আক্রান্ত হয়েছে। তবুও এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া সব শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। রোববার (১৫ মার্চ) দেশটির সরকার এ নির্দেশ দেয়।
তবে রেস্তোরাঁ ও ক্যাফেতে খাবার পরিবেশন নিষিদ্ধ করলেও বাইরে খাবার সরবারহের অনুমতি দেয়া হয়েছে।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার অন্যতম শপিং সেন্টার খারেস সাওয়ারিখের বিভিন্ন মলের কর্তৃপক্ষের কাছে রোববার মাগরিবের পর থেকে নোটিশ দেয় সেখানকার স্থানীয় প্রশাসন।
সৌদি আরবে বিয়েসহ সকল জনসমাবেশ স্থগিত রাখার ঘোষণাও দিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য শপিং মলগুলোর ভেতর ও বাইরে বিনোদনমূলক এবং খেলাধুলার জায়গাগুলো অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে।
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৬৭ হাজারন ৫৪৩ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৫৫ জনের। এ পরিস্থিতিতে প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বার্তা বাজার / ডাব্লিও.এস