আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস অফিসারের মৃত্যু

আগুন নিভাতে গিয়ে নিজের জীবনের আলো নিভে গেলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল কাইয়ুমের (৫৮)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। ঘটনাটি ঘটে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। রবিবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার আরামনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় আরামনগর বাজারে সুইপার কলোনির পাশে আগুন লাগলে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যান আগুন নেভাতে। এ সময় স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল কাইয়ুম গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যাওয়ার সময় হৃদক্রীয়া বন্ধ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগাহী রেখে গেছেন। জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা জানান, পৌরসভার আরামনগর বাজার সুইপার কলোনির পাশে আগুন লাগার খবর পেয়ে সিনিয়র অফিসার আব্দুল কাইয়ুমসহ দমকল বাহিনী যান আগুন নেভাতে। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

রবিবার রাত সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর