নামাজ পড়ে দোয়া করা ছাড়া উপায় নেই

করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে পুরো বিশ্ব। সাথে থমকে গেছে ক্রীড়াঙ্গণও। খেলাধুলার প্রায় সকল বড় ইভেন্ট স্থগিত করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ক্রিকেট চলছে না। ঘরোয়া পর্যায়েও ক্রিকেটেও নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তাদের দেশে সব ধরণের ক্রিকেট ইভেন্ট নিষিদ্ধ করেছে। এর মধ্যে আজ রোববার (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

ডিপিএলের জন্য বিসিবির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের ও দর্শকদের সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শকদের সতর্ক করলেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

রোববার (১৫ মার্চ) ডিপিএলের উদ্বোধনী ম্যাচে অসাধারন ব্যাটিংয়ে সেঞ্চুরি করে আবাহনীকে জয়ের মুখ দেখান মুশি (১২৭)। ম্যাচের পর এক প্রশ্নের জবাবে দর্শকদের সতর্কতার পরামর্শ দেন সাবেক অধিনায়ক। ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘এটা (করোনা ভাইরাস) নিয়ে সবাই আসলে শঙ্কিত, আমাদের যতটুকু সম্ভব সতর্ক থাকতে হবে।

এছাড়া নামাজ পড়ে দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমাদের বলা হয়েছে বলে থুতু লাগানো যাবে না, হ্যান্ডশেক করতে না করা হয়েছে, আমরা যখন একসাথে হবো তখন যেন একটু দূরে দূরে থাকি। ড্রিংকস ব্রেকে হেক্সিসল ছিল, স্যানিটাইজার ছিল। সবই ছিল। পানির বোতলও সবাই যার যারটা সে সে খাচ্ছি।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর