চট্টগ্রামে ১৪০০ পিস ইয়াবা সহ বৃদ্ধ আটক

চট্টগ্রামে ১৪০০ পিস ইয়াবা সহ এক বৃদ্ধকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। রোববার (১৫ মার্চ) বেলা ১১.৪৫ মিনিটে কোতোয়ালি থানাধীন লালদিঘী পাড় এলাকা হতে দিল মোহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র ০৩ নং বিশেষ টিম কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবাসহ দিল মোহাম্মদ(৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর