ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি ভাতাভোগী প্রার্থীদের উন্মুক্ত বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। রবিবার (১৫ মার্চ) ধামরাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ধামরাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ধামরাই ইউনিয়নে সমাজ সেবা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাশেদা খাতুন, ধামরাই ইউনিয়নের সদস্যবৃন্দ, ইউপি সচিব মতিউল ইসলাম প্রমুখ সহ ইউনিয়নের বিভিন্ন প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাপ্রাপ্যগন।

প্রসঙ্গত, ধামরাই ইউনিয়নে ১৯৯৭-৯৮ সালে ৫ জন মহিলা ও ৫ জন পুরুষ ভাতাভোগী ছিলেন। ক্রমশঃ তা বেড়ে এখন ১১০০ ভাতাভোগী রয়েছেন। উন্মুক্ত বাছাই পদ্ধতিতে এর সাথে নতুন করে আরও যোগ হলেন ১১৮ জন ভাতাভোগী। যাদের মধ্যে বয়স্ক ভাতাভোগী ৪৩, বিধবা ৪৫ এবং প্রতিবন্ধী ৩০। প্রসঙ্গত আরও উল্লেখ্য, বাছাইকৃত বয়স্ক ও বিধবা ভাতাগোগীরা পাবেন প্রতিমাসে ৫০০ টাকা ও প্রতিবন্ধীরা পাবেন ৭০০ টাকা করে।
বার্তাবাজার/কেএ