সাকিবকে টপকে যাওয়ার পথে সোহেল তানভীর

একটা সময় বিশ্বসেরার খেতাব টা নিজের করে রেখেছেন সাকিব। একটা ভুল যেন সবকিছু এলোমেলো করে দেয়। জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও বিষয়টি গোপন রাখায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হন ক্রিকেটের বরপুএ। আর এই সুযোগেই বাংলাদেশ সেরা এ ক্রিকেটারকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন পাকিস্তানের তারকা পেসার সোহেল তানভির।

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের হয়ে খেলছেন সোহেল তানভির। ইতিমধ্যে এই বামহাতি ফাস্ট বোলার ৮ ম্যাচে মাঠে নেমে শিকার করেছেন ১০ উইকেট। আর এই উইকেট শিকারের মধ্য দিয়েই পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫০ এর বেশি উইকেট শিকারের নজির স্থাপন করেছেন সোহেল তানভির।

৩৩৬ ম্যাচ ৩৫১ উইকেটের মালিক সোহেল তানভির। আর ৪টি উইকেট শিকার করলেই সাকিবকে পেছনে পেলবেন তিনি। সাকিব ৩০৮ ম্যাচে শিকার করেছেন ৩৫৪ উইকেট। ৩৫ বছর বয়সী সোহেল তানভীর ৩৫১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। ৩৫৪ উইকেট নিয়ে পঞ্চম পজিশনে সাকিব। ৪৫৫ ম্যাচে ৪৯৭ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে রয়েছেন শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর