ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ নিঃসন্দেহে অনেকদূর এগিয়ে গিয়েছে। সরকারের জোরালো পদক্ষেপের ফলে বিগত কয়েক বছরে ডিজিটাল বা তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জনসেবাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন লক্ষ্য করা যায়।
ডিজিটাল বাংলাদেশের বিশাল একটা জায়গা জুড়ে ই-কমার্সের অবস্থান। অর্থাৎ ই-কমার্স প্লাটফর্মের যথাযথ ব্যাবহার বাকি রেখে ডিজিটাল বাংলাদেশর কনসেপ্ট পরিপূর্ণতা পাবেনা। ই-কমার্স হলো ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক কমিউনিকেশান ডিভাইস যেমন ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে ওয়েব ও ইলেক্ট্রনিক ডাটা আদান-প্রদানের মাধ্যমে সকল প্রকারের পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করাকে বোঝায়। এটি মূলত অনলাইনে ব্যবসা পরিচালনার একটি আধুনিক মাধ্যম, যা সরকারের বিভিন্ন ক্ষেত্রসমূহের মধ্যে সমন্বয় সাধন, ব্যবসায়িক লেনদেন ও যোগাযোগ সহজীকরণ এবং সারাদেশে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং করবে। ক্রমবিকাশমান বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে ই-কমার্সের পরিধি এবং জনপ্রিয়তা বিশ্বব্যাপী বেড়ে চলেছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অন্যতম সহযোগী হিসেবে নিরলস ভাবে কাজ যাচ্ছে ইনফিনিটি মার্কেটিং লিমিটেড নামক একটি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। রাজধানীর গুলশান সার্কেল ১ এর জব্বার টাওয়ারের ৭ম তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে এর আধুনিক বিপনন কর্মকাণ্ড ও অত্যন্ত যুগোপযোগী পন্যের সমাহার দেখে যে কারোরই অনুপ্রাণিত হবেন। প্রতিষ্ঠানটির সি ই ও জনাব সিরাজুল আমিন সাহেব বিশ্বাস করেন অদূর ভবিষ্যতে ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে একজন সাধারণ ভোক্তাও নিজস্ব পণ্য ও সেবা সামগ্রী বিক্রয় করতে পারবেন এবং তদসংলগ্ন সকল লজিস্টিকস প্রদান করবে ইনফিনিটি মার্কেটিং লিমিটেড।
বার্তা বাজার/এম।সি