করোনা আক্রান্ত সন্দেহে ঢামেক থেকে একজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত ৭টায় অ্যাম্বুলেন্সযোগে নারীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। ওই বৃদ্ধার ছেলে ২০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

ওই বৃদ্ধার নাতি জানান, দাদি ঠান্ডাজনিত কারণে অসুস্থ। তার কাশিও রয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলেছেন তার ফুসফুসে পানি জমেছে। তাই গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে সিসিইউতে পাঠান। সেখান থেকে আজ (রবিবার) সন্ধ্যায় তাকে জরুরি বিভাগের গেটের পাশে অস্থায়ী আইসোলেশন কক্ষে নেওয়া হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে ওই হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের এখানে করোনা ভাইরাস শনাক্তের কোনও প্রক্রিয়া নেই।

ডা. আলাউদ্দিন আরও বলেন, আমরা রোগীর স্বজনদের থেকে জানতে পেরেছি তার আত্মীয় (ছেলে) ২০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এসব কারণে তাকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর