কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ ছকিনা খাতুন (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাব। রবিবার (১৫ মার্চ) সকাল দশটার দিকে টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ২ হাজার ৫শ ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ওই নারী টেকনাফের পশ্চিম লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোঃ লাল মিয়ার স্ত্রী।রবিবার দুপুরের দিকে আটককৃত ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে র্যাব।
র্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস