করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা স্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চালু করলো কোয়ারান্টাইন সেন্টার।
রোববার (১৫ মার্চ) বিকালে সিএমপি’র বিভাগীয় পুলিশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড নামে একটি কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। বিভাগীয় পুলিশ হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট একটি সুসজ্জিত ও সুরক্ষিত কক্ষে কোয়ারেন্টাইনে রাখার মত প্রয়োজনীয় সকল ব্যবস্থাও নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রান্ত যে কোন তথ্য সেবা ও সহযোগিতা প্রদানের নিমিত্তে ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বেশ কয়েকটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলকে সচেতনতা অবলম্বনের আহবান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বার্তা বাজার / ডাব্লিও.এস