চসিক নির্বাচন উপলক্ষে সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সকল উর্দ্ধতন কর্মীদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা যাতে না হয়। সে ব্যাপারে পুলিশ বাহিনীর সদস্যদে সর্বত্র সচেতন থাকতে হবে।”

উক্ত সমন্বয় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর