গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পষ্টে মো. মধু মুন্সি (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার খায়েরহাট উত্তরপাড়া এ দুর্ঘটনা ঘটে। মধু মুন্সি ওই গ্রামের মৃত আব্দুল খালেক মুন্সির ছেলে।

এলাকাসূত্রে জানা যায়, মধু মুন্সি তার প্রতিবেশী মো. আমিনুর রহমানের একটি পানির পাম্পে ত্রুটি দেখা দিলে প্রতিবেশীর ওই মোটর এবং মোটরের বিদ্যূৎ লাইন মেরামত করতে চেষ্টা করে সে। এ সময় অসাবধানতাবসত বিদ্যূৎ লাইনে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর নেয়ার পথে পথিমধ্যে মাঝকান্দি নামক স্থানে পৌঁছালে সেখানে তার মৃত্যু হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর