সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পারপাচিল এলাকায় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুল সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পারপাচিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে গ্রামের পান্না নামক এক বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর