ঘাটাইলে শহীদ আতিকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
রোববার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুলিশের গুলিতে নিহত আতিক’র ২৫তম মৃত্যুবার্ষিকী নিজ বাড়ি ঘুনি গ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শহীদ আতিকের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভা ও গনভোজ।
টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, প্রধান আলোচক ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হিস্টিং, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, । টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক উত্তর কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলমজেলা যুবলীগের সহসম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৫ সালের ১৫ মার্চ ঘাটাইলে কৃষকদের সারের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালীন তৎকালীন-জামাত বিএনপি সরকারের পুলিশের গুলিতে কৃষক আতিকুর রহমান (আতিক) নিহত হন।
বার্তা বাজার / ডাব্লিও.এস