সিরাজদিখানে কাজী গ্রেফতার

সিরাজদিখানে আব্দুল আহাদ নামে এক কাজীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বিবাহ রেজিষ্টার ও বয়রাগাদী ইউনিয়নের চিকনিসার গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

রবিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, আদালতের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল আহাদ। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর