প্রবাসীদের সমালোচনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

করোনার হাত থেকে নিজেদের বাঁচাতে এবং অন্যদের বাঁচতে সাহায্য করতে প্রবাসীদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আশকোনায় কোয়ারেনটাইনে থাকতে অনীহা জানানোয় তাদের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে এলেই নবাবজাদা হয়ে যান।

তারা কোয়ারেনটাইনে যেতে চান না। তাদের ফাইভ স্টার হোটেল প্রয়োজন, না হলে তারা থাকতে চান না।’ আজ রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের তো দৈন্য আছে। এটা তো একটা বিশেষ অবস্থা। আমরা যাদের নিয়ে আসি, তাদের হজক্যাম্পে রাখি, এখন আরও কয়েকটা হাসপাতালও জোগাড় করেছি।’

গতকাল শনিবার ইতালিফেরত প্রবাসীদের হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হলে তারা বিক্ষোভ করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল খুব অস্থিরতা করেছেন। তারা দেশে আসছেন, কোনো কোয়ারেনটাইনে যেতে চান না।

তারা সাথে সাথে বাড়িতে যাবেন, এই কারেনই দেশে আসছেন। আমরা যেখানে রেখেছিলাম, আগেও রেখেছিলাম, তারা সেটা পছন্দ করেননি। বাংলাদেশে ফ্ল্যাট বাথরুম, তারা কমোড বাথরুম ইউজ করেন, সুতরাং তাদের অসুবিধা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর