আওয়ামী লীগ করোনাভাইরাসে আক্রান্ত

বিএনপি করোনাভাইরাসে আক্রান্ত’ বলে মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের মুখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নয় ‘আওয়ামী লীগ করোনাভাইরাসে আক্রান্ত।

বিএনপি ভাইরাসে আক্রান্ত না। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব পরিবর্তন করেছেন। সম্প্রতি যুব মহিলা লীগ ভাইরাসে আক্রান্ত হয়েছে।’ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আয়োজনে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ নেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘কিন্তু ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা দোয়া করছি। সেই দোয়াই করোনাভাইরাস থেকে শুরু করে আপনাদের ভেতরের ভাইরাস থেকেও সুস্থ হয়ে যাবেন। আমরা দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চার প্রত্যাশা করি’— বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘একটি দল বার বার গণতন্ত্র হত্যা করেছে। আরেকটি দল বারবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে। তারপরও যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম, সেই গণতন্ত্র আমরা পাইনি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে যে নেত্রী সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি আজ কারাগারে। আমরা তার মুক্তি চাই।’

করোনাভাইরাস নিয়ে মানুষ শঙ্কায় আছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘কখন কে করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর এই নিয়ে রাজনীতি হচ্ছে। তবে বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে না ‘

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর