নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় তানিয়া আক্তার (১৮) নামে একটি তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া ইসহাক রহমানের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষ থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলকে আটক করেছে পুলিশ।

নিহত তানিয়া আক্তার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার দক্ষিণ কোয়ালিকান্দি গ্রামের বক্তার শেখের মেয়ে। সে স্বামী মো. শাকিলের সাথে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

পুলিশ জানায়, শনিবার রাতের খাবার শেষে স্ত্রী তানিয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন স্বামী শাকিল। পরে সকালে ঘুম ভাঙলে কক্ষের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী তানিয়াকে দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায় শাকিল। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারী শ্রমিক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলকে থানায় আনা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর