“বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ,হৃদয়ে হোক আসন” এ স্লোগানকে ধারণ করে পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ভাষণ ও প্রতিযোগিতা-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পিপল ডেভলাপমেন্ট প্রসেস (পিডিপি) ও ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অ.ন.ম তানভীর হায়দারের সভাপতিত্বে উপজেলার পাবলিক লাইব্রেরীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাষণ উৎসব ২০১৭ সাল থেকে আয়োজন করা হচ্ছে। এ বছরও ২৭ মার্চ ভাষণ উৎসব ও ২৮ মার্চ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/এম.সি