বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগীতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রবিবার (১৫ই মার্চ) ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উক্ত স্কুলের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জানা যায়, এদিন বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, বাঙালী জাতির মুক্তির অংকুরদগম হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মধ্যে দিয়ে। তাই জাতির জনকের আদর্শ ও কর্মকে মগজে ও মননে ধারন করে যার যার অবস্থান থেকে কাজ করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে হবে
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১৭ ও ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মোঃ মেহের আলী প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস