রোনালদিনহোকে মুক্ত করতে লড়ছেন মেসি

ফুটবল মাঠের জাদুকর লিওনেল মেসির সঙ্গে ব্রাজিলিয়ান রোনালদিনহো পাশাপাশি খেলেছেন প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তবে এখনো দুজনের সম্পর্কে কোনো অবনতি ঘটেনি, দুঃসময়ে রোনালদিনহোর পাশে দাঁড়িয়ে সেটিই যেনো প্রমাণ করলেন মেসি।

প্রসঙ্গত, জাল পাসপোর্ট সহ হোটেল থেকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনালদিনহো ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে ব্রাজিলিয়ান সুপারস্টারকে গ্রেপ্তার করে সেই দেশটির পুলিশ।

সূত্রের খবর, জেল থেকে ছাড়াতে উঠেপড়ে লেগেছেন লিওনেল মেসি। রোনালদিনহো একসময় বার্সেলোনায় খেলতেন। মেসির ফুটবল জীবনের শুরুর দিকে তাঁর সতীর্থ ছিলেন রোনালদিনহো। শুধু সতীর্থই নন, বলা হয় সে সময় মেসির মেন্টর ছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। সেই সতীর্থের দুর্দিনেই এবার পাশে দাঁড়ালেন মেসি।

জানা গেছে, তিনি প্রায় ৪ মিলিয়ন ইউরো দিয়ে আইনজীবী নিয়োগ করছেন। তাঁরা আগামী সপ্তাহেই প্যারাগুয়ে যাবেন। সেখানকার আদালতে রোনালদিনহোর মুক্তির জন্য চেষ্টা করবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর