ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

‘মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদ, পল্লী উন্নয়ন বিষয়ক কর্মকর্তা অনুপাম দাস, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, ক্যাবের সহ-সভাপতি আলমগির কবীর, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রী ও ক্যাবের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর