সাংবাদিক আরিফের নিঃশর্ত মুক্তির দাবিতে তিতাস প্রেস ক্লাবের মানববন্ধন
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি মো. আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্য রাতে ঘর থেকে তুলে নিয়ে উদ্দেশ্যমূলক মামলা দিয়ে সাজা প্রদান ও অমানবিক নির্যাতনের প্রতিবাদসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লার তিতাস প্রেস ক্লাবের আযোজনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন তার র্দূনীতি ডাকতে ক্ষমতার অপব্যবহার করে রাতের আধাঁরে সাংবাদিক আরিফের বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙ্গে বিতরে প্রবেশ করে তাকে ধরে এনে অমানবিক নির্যাতন করে এবং উদ্দেশ্য মূলক মিথ্যা অপবাদ দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১বছরের সাজা প্রদান করেন।অবিলম্বে উক্ত সাজা বাতিল করে এবং সাংবাদিক আরিফকে নিঃশর্ত মুক্তির দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
তা নাহলে দেশ ব্যাপী সাংবাদিকদের সাথে একাত্বতা ঘোষনা করে সকল কর্মসূচিতে অংশ গ্রহন করবে তিতাস প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। এদিকে উক্ত জেলা প্রশাসক সুলতানা পারভীনকে তার কর্মস্থল কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত গৃহিত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ। তিতাস প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসলামের পরিচানায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম,এস এ ডিউক,যুগ্ম সম্পাদক সামসু উদ্দিন আহম্মেদ সাগর,মো. মহসিন হাবিব মো.মো. শরিফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মো.সজিব হোসেন, কোষাধ্যক্ষ জুুুুুয়েল রানা,সাংবাদিক কামরুল ইসলাম, মো. তৌফিকুল ইসলাম, মো. আলমগীর সরকার , মো. শাওন ও মো. রুহুল আমিন প্রমূখ।
বার্তা বাজার / ডব্লিও.এস