মহাখালীতে ৯ তলা ভবনে আগুন

রাজধানীর মহাখালীর একটি ৯ তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রবিবার (১৫ মার্চ) দুপুর তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, আমতলীর রসুলবাগে রয়েল ফিলিং স্টেশনের কাছে নয় তলা ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর