শিক্ষিকার নামে কুরুচিপূর্ন মন্তব্য করায় সাংবাদিকের বিচারের দাবিতে মানববন্ধন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তার নামে চ্যানেল আই’র গোপালগঞ্জ জেলা সাংবাদিক আসাদুজ্জামান বাবুলের আক্রমণাত্মক ও অসম্মানজনক কুরুচিপূর্ন মন্তব্যের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা সাংবাদিক বাবুলের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন৷ এ সময় সাংবাদিক বাবুলের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু বলেন,”আমাদের ম্যামের ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী সাংবাদিক বাবুলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

এছাড়াও, সাংবাদিক বাবুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নামে ভূয়া সংবাদ প্রকাশসহ নানা অভিযোগ রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংবাদিক বাবুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও দাবি জানান৷

উল্লেখ্য, ১৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে বশেমুরবিপ্রবির শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আসাদুজ্জামান বাবুল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর