গোটা স্পেন এখন কোয়ারেন্টাইনে

মরনঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমন ঠেকাতে ইতালির পর ইউরোপের আরেক দেশ স্পেনের পুরোটাই এখন কোয়ারেন্টাইনে পরিণত হয়েছে। স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে এক হাজার ৫০০ জন বেড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯১ জনে। আর মারা গেছেন ১৯৬ জন।

শনিবার(১৪ মার্চ) থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

খাবার, ওষুধ ও জরুরি জিনিসপত্র কেনা ছাড়া কোনো কারণে বাইরে যাওয়া যাবে না। খাদ্য ও ওষুধ ছাড়া অন্য কোনো দোকানপাটও খোলা রাখা নিষেধ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, আমরা অচিরেই কাজকর্মে ফিরে যাব এবং বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করব। তবে সময় আসার আগ পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও দেড় লাখের কাছাকাছি।

বার্তাবাজার কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর