করোনা প্রতিরোধে সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার আহবান

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরো বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়। একইসাথে মসজিদে নামাজ পড়তে মানুষ যেন কম আসেন সে অনুরোধও করেন তিনি।

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ইমামরা যেন বাইরে থেকে আসা সবাইকেই মসজিদে আসতে বারণ করেন, তাদের কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন। কারণ তাদের কোয়ারেন্টাইন রাখা অনেক কষ্টের। সেটা তো কালকের পরিস্থিতেই আপনার বুঝতে পেরেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদ মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর