করোন ভাইরাসটিকে ছোট করে দেখার সুযোগ নেই: আইইডিসিআর

বিভিন্ন দেশে এখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছেন, তাই এটিকে খাটো করে দেখার আর কোনো সুযোগ নেই। আমি বিদেশ ফেরত সবাইকে অনুরোধ করবো-আপনারা দয়াকরে ১৪ দিন বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

রবিবার (১৫ মার্চ) দুপুরে মহাখালী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, গত দুই দিনে করোনার রেড জোন খ্যাত দেশ ইতালি থেকে বাংলাদেশে বিমানযোগে প্রায় ৩০০ প্রবাসী দেশে প্রবেশ করেছেন। তাই এই ভাইরাসটিকে আর ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

সেব্রিনা আরও বলেন, ‘যারা বাইরে থেকে আসছেন, আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যদি করোনার সংক্রমণ না পাই, তবে তাদের পুলিশের সাহায্য নিয়ে হোম কোয়ারেন্টাইনে বাসায় পাঠিয়ে দিচ্ছি।

কিন্তু তাদের উচিৎ আমাদের দেয়া নির্দেশনা এই ১৪ দিন খুব ভালোভাবে মেনে চলা। এখানে এর আপোষ করার কোনো সুযোগ নেই। আপনারা দয়া করে দেশ ও আপনাদের পরিবারের মঙ্গলের জন্য আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশীদের কাছ থেকে অনেক সাহায্য পাচ্ছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর