নরসিংদীতে ১৫ জন হোম কোয়ারেন্টাইনে

নরসিংদীতে প্রাণঘাতী করোনাভাইরাস সন্দেহে ১৫ জন হোম কোয়ারেন্টাইনে রাখার খবর পাওয়া গেছে। সন্দেহভাজন সবাই ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও দুবাই ফেরত।

আজ রবিবার(১৫ মার্চ) সকাল পর্যন্ত নরসিংদীতে করোনা সন্দেহে আরও ৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এক নারী ও ১৪ জন পুরুষ মিলিয়ে এ পর্যন্ত সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, বিদেশফেরত সন্দেহভাজন হিসেবে সকলকেই নিজ নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব-নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর