রাঙামাটিতে বন বিভাগের প্রধান কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাঙামাটিতে বন বিভাগের প্রধান কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে এ আগুন লাগে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট আগুন নেভানোর চেষ্টা করছে।
অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের ভেতরে কেউ আটকা পড়েনি। তবে এটি বন বিভাগের প্রধান কার্যালয় হওয়ায় ভেতরে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলে জানা গেছে। আগুন অনেক বেশি থাকায় তাৎক্ষণিক কেউ কিছু সঙ্গে নিয়ে বের হতে পারেননি।
রেড ক্রিসেন্টের যুব প্রধান রানা দে বলেন, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই আমরা আগুন নেভাতে ছুটে আসি।
বার্তাবাজার/এমকে