নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন নয়ন মণ্ডল (৩৫) নামের এক যুবক। এমন ঘটনা চোখে পড়ার পর প্রথমে মনে আসতে পারে কেউ হয়তো খুন করেছে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তিকে।
প্রথমে কারো মনেই হবে না নিজেই নিজেকে এভাবে রক্তাক্ত করা যেতে পারে। তবে মালদহের বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রেশ্বর গ্রামে ঘটেছে এমনই এক ঘটনা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বড় ভাই জানান, মৃত নয়ন আংশিকভাবে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে সে আত্মহত্যা করতে পারে এমনটা কল্পনা করতে পারেনি তাঁরা।
পুলিশ জানান, মৃত যুবকের নাম নয়ন মণ্ডল (৩৫)৷ তিনি পেশায় কৃষক। ওই যুবক নিজের জমিতে নিজেই চাষবাস করতেন। তার সংসারে স্ত্রী ছাড়াও দুই ছেলে মেয়ে রয়েছে। তবে ওই যুবক আংশিক মানসিক ভারসাম্যহীন ছিল।
এদিনই তাকে মালদহ শহরে স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। তার আগেই এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বাড়িতে শোওয়ার ঘরে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে ঠিক কী কারণে আত্মহত্যা তা স্পষ্ট নয়।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা ৱকরা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্ত মাখা হাসুয়া। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তাবাজার/এমকে