ভারতে ৭ করোনা আক্রান্ত রোগী সুস্থ

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভরতে ৭ রোগী সুস্থ হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সরকারের তরফ থেকে তাদের সুস্থতার কথা জানানো হয়। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম কলকাতা২৪*৭ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫। শনিবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িছে ৮৪ জনে।

চীনে করোনায় ক্রমশ মৃত্যুর মিছিল কমছে। শনিবার পর্যন্ত দেশটিতে ১১২ জন নাগরিককে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর