শিশুদের এমন ঝুঁকির মুখে ঠেলে দেয়ার অধিকার কে দিয়েছে সরকারকে?: আসিফ

রবিবার বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে৷ এখনও পর্যন্ত ৫ জনের শরীরে এই জীবাণু মিলেছে৷ আর এই প্রাণঘাতী করোনা আতঙ্কে বিশ্বের অন্যান্য দেশগুলোতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালতও বন্ধ ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশে করোনার প্রভাব দেখা গেলেও তা নিয়ে সরকার এখনও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেনি। আর তাতেই ক্ষেপেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ রবিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন।

‘সরকারের ভেতরে বা তার ধারে কাছে থাকার সুবাধে কোটিপতি হওয়া ব্যক্তিদের অনেকের সন্তান পড়ে বিদেশে বা দেশের বিদেশী মানের স্কুলগুলোতে। ফুল অটো গাড়ী, হ্যান্ড স্যানিটাজার, মাস্ক, স্কুলের পরিবেশ– সব মিলিয়ে তারা থাকে অনেক কম ঝুকিতে। কিন্তু বাংলাদেশে আমজনতার বিপুল সংখ্যক সন্তানরা স্কুলে আসে গণপরিবহনে। স্কুলে থাকে না টয়লেট, হাত ধোয়ার পানি আর সাবানের সুব্যবস্থা। স্কুলের সামনে ফেরী করা খাবার থাকে উন্মুক্ত ও নোংরা। ফলে এদের করোনায় সংক্রামিত হওয়ার ঝুঁকি অনেক বেশী। সরকারের এসব না জানার কথা না। প্রশ্ন হচ্ছে তাহলে এতোকিছুর পরও কেন স্কুল বন্ধ দেয়া হচ্ছে না? আমাদের শিশুদের এবং তাদের পরিবারগুলোকে এমন ঝুঁকির মুখে ঠেলে দেয়ার অধিকার কে দিয়েছে এ সরকারকে? মানুষ কিন্তু এর সাথে ১৭ মার্চ পালনের কোন সম্পর্ক আছে কিনা এ সন্দেহ করছে। যদি সত্যি তা হয় তাহলে এটি হবে বঙ্গবন্ধুর-ই জীবনদর্শনের চুড়ান্ত অবমাননা।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর