মরণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৫৬৮ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে মৃত্যু হয়েছে ৫৮৩৬ জন। বিশ্বের ১৫২ টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩১৯৯ জনের। সেখানে নতুন কেউ আক্রান্ত না হলেও তবে নতুন করে আরও ১০ জন মারা গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত ৭৫ হাজার ৯২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ২১ হাজার ১৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৪১ জন।
ইতালির পরে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৭২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬১১ জন। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৬২ এবং মৃত্যু ৭৫। স্পেনে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৯১ এবং মৃত্যু ১৯৬।
জার্মানিতে করোনায় আক্রান্ত ৪ হাজার ৫৯৯ এবং মৃত্যু ৯। ফ্রান্সে আক্রান্ত ৪ হাজার ৪৬৯ এবং মৃত্যু ৯১। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২ হাজার ৮৩৬ এবং মৃত্যু ৫৭। সুইজারল্যান্ডে আক্রান্ত ১ হাজার ৩৭৫ এবং মৃত্যু ১৩, যুক্তরাজ্যে আক্রান্ত ১ হাজার ১৪০ এবং মৃত্যু ২১।
বার্তাবাজার/এমকে