হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি থেকে আরও দেড় শতাধিক যাত্রী নিয়ে অবতরণ করেছে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
আজ রবিবার (১৫ মার্চ) সকালে ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকা পৌঁছায়।
এর আগে, শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরো ৫৮ বাংলাদেশি।
ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।
বার্তাবাজার/এমকে