সম্প্রতি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দ্রুত বন্ধের দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৫জন শিক্ষার্থী।
শনিবার(১৪ মার্চ) রাতে রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসে ওই শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় একটি জনবহুল এলাকা, যেভাবে করোনাভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে এটি প্রতিরোধে বিশ্ববিদ্যালয় দ্রুত বন্ধের কোন বিকল্প নেই।
এই ভাইরাসের কারণে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেটা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা।
বার্তাবাজার/কে.জে.পি