এবার মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। শনিবার (১৪ মার্চ) স্পেনের সরকারি এক বিবৃতিতে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেগোনা গোমেজ স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করার পর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর আশপাশে চলাফেরা করা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তারাও করোনায় আক্রান্ত। বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়াতেই অবস্থান করছেন।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
বার্তাবাজার/এমকে