সাংবাদিক শরিফুলকে সাজা দেয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আনা হচ্ছে

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন এবং সাজা দেওয়ার ঘটনা রবিবার (১৫ মার্চ) হাইকোর্টের নজরে আনা হচ্ছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি আদালতের নজরে আনবেন। তারা আদালতের কাছে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে শুক্রবার গভীর রাতে বাসার গেট ও ঘরের দরজা ভেঙে ঢুকে তুলে নেওয়া এবং সাজা দেওয়ার ঘটনায় আগামীকাল রবিবার হাইকোর্টের নজরে আনা হচ্ছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি আদালতের নজরে আনবেন। তারা আদালতের কাছে এ বিষয়ে স্বপ্রণোদিত আদেশ চাইবেন। আদালত তাতে রাজি না হলে বাংলাট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ রিট আবেদন করেবন বলে এরইমধ্যে রিট আবেদন প্রস্তুত করা হয়েছে।

ব্যারিস্টার সুমন জানান, এটি ক্ষমতা অপব্যবহারের নিকৃষ্টতম উদাহরণ। এর তদন্ত আমলা দিয়ে করলে সঠিক কখনই হবে না। এর তদন্ত বিচার বিভাগের মাধ্যমেই হওয়া উচিত। নির্যাতিত এই সাংবাদিকের পক্ষে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম কারাগারে সাংবাদিক আরিফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান তার স্ত্রী মোস্তারিমা সরদার নিতু। সেখানে আরিফুল ইসলাম স্ত্রীকে জানান, মধ্যরাতে তাকে বাসা থেকে জোর করে তুলে আনার পথে বেদম মারপিট করা হয়। এরপর ডিসি অফিসের একটা কক্ষে নিয়ে তার চখ বেঁধে উলঙ্গ করে মারপিট করে। সেই মারপিটের ভিডিও আবার মোবাইলে ধারণও করে তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর