করোনা: সার্কের সব নেতাদের ভিডিও কনফারেন্স আজ

করোনাভাইরাস মোকাবেলায় কার্যকরী পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহন করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, আজ রোববার (১৫ মার্চ) বিকালে ভিডিও কনফারেন্স হবে।

আব্দুল মোমেন বলেন, শুক্রবার টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আহ্বান জানালে সেদনই আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সার্কভুক্ত দেশের সব নেতারা। তবে একমাত্র পাকিস্তানই ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা শনিবারে নিশ্চিত করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোববার বিকাল ৫টায় (নয়াদিল্লির সময়) ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত সাতটি দেশের সরকারপ্রধান/রাষ্ট্রপ্রধান। তবে পাকিস্তানের পক্ষে তাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা যুক্ত হবেন এই কনফারেন্সে। এতে করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার বিষয়ে আলোচনা করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর