এখনো ভয়ে আতকে উঠেন তামিম-মুশফিকরা

২০১৯ সালের ১৫ই মার্চ। তামিম-মুশফিকরা কি দিনটির কথা ভুলতে পেরেছেন? নাকি এখনো মাঝে মাঝে মনের অজান্তে মনে পড়লে আতকে উঠেন। তবে মনে না করাই ভালো। কেননা খারাপ সময় আর খারাপ দিনের কথা সবাই ভুলে যেতে চায়। তামিমতো সাংবাদিকদের বলেই দিলেন এমন দিনটার কথা মনে না করাই ভালো।

২০১৯ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরে যায় টাইগাররা। সিরিজ চালাকালীন (১৫ই মার্চ) শুক্রবার জুম্মার নামাজের সময় আল নূর মসজিদ এবং ক্রাইস্টচার্চে লিনউড ইসলামিক সেন্টারে সংগঠিত সন্ত্রাসী গণ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

হামলার ঠীক একটু আগে ঐ মসজিদে নামাজ পড়তে যায় তামিম-মুশফিকসহ বাকি সব ক্রিকেটার। অল্পের জন্যে প্রাণে বেঁচে যায় টাইগাররা। তার ঠীক ১০ মিনিট আগে গেলে হয়ত ঐ হামলার শিকার হতেন বাংলাদেশর সব খেলোয়ার।

এই মর্মান্তিক ঘটনা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা। এ ঘটনায় ৫০ জন নিহত হয় এবং আহত হয় আরও ৫০ জনের মত। ঘটনায় জড়িত মূল অপরাধি হলেন অস্ট্রেলিয়ান ব্রেন্টন ট্যারেন্ট। তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। সন্দেহভাজন ব্যক্তি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক সরাসরি ব্যবহার করে আক্রমণের দৃশ্য সরাসরি সম্প্রচার করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর